বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্সের সভা

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমাদ আকন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের নির্ধারিত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় বন্ধ রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে।
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে নদীতে নিয়মিত অভিযান ও টহল জোরদার করার পাশাপাশি জেলে ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
