ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

ভোলার লালমোহনে পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম জনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ দুলাল।
সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, বিএনপি নেতা আ.হ.ম ফয়সাল এবং জাসাস সভাপতি আজাদুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক মো. আমজাদ হোসেন, মাহমুদ হাসান লিটন, হাসান পিন্টু, ইউসুফ আহমেদ, অপু হাসানসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং লালমোহনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
