সর্বশেষঃ

ভোলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান

ভোলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান

ভোলায় জাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদক ও অনলাইন জুয়াকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।