সর্বশেষঃ

জাতিসংঘের সাধারণ পরিষদে এমপি নয়ন, উচ্ছ্বসিত চরফ্যাশন-মনপুরার বাসিন্দারা

স্টাফ রিপোর্টার ॥
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ শুনতে সাধারণ পরিষদ কক্ষে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম অধিবেশনের সাধারণ পরিষদে ভাষণ দেন। এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
এদিকে, নিজেদের এলাকার সংসদ সদস্যকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত থাকতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চরফ্যাশন ও মনপুরার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নের জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিত থাকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, চরফ্যাশন-মনপুরার একজন জনপ্রতিনিধি জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন-এটি তাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
তারা আশা করেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বের পাশাপাশি তাদের এলাকার উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলোও আরও গুরুত্ব পাবে। উল্লেখ্য, নূরুল ইসলাম নয়ন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।