সর্বশেষঃ

মনপুরায় ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫৫০ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলার মনপুরায় ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. জামাল সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মনপুরা থানাধীন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার একটি দল উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ মিয়ার বাড়ির পূর্ব পাশ ও ফারুক হাজীর বাড়ির পশ্চিম পাশে দুই বাড়ির মধ্যবর্তী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জামাল সিকদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জামাল সিকদার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ইউসুফ সিকদারের ছেলে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।