ভোলায় শিশুদের জন্য ১৫ দিনের সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা সুইমিং পুলে শিশুদের সাঁতার শেখার সুযোগ দেওয়া হয়েছে। “সাঁতার শিখুন, নিজে বাঁচুন” ও “সাঁতার শিখুন, সুস্থ থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থা, ভোলার আয়োজনে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানান, শিশুদের সাঁতারে দক্ষ করে তোলা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পানিতে দুর্ঘটনা থেকে আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন। ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম জানান, প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ভোলা জেলা সুইমিং পুল, সরকারি স্কুলের মাঠে। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে।
এতে ৬ থেকে ১২ বছর বয়সী বালকরা অংশ নিতে পারবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য জেলা ক্রীড়া সংস্থা অথবা কোচ: ০১৩৪২৯৪৭৬১০ এবং অফিস: ০১৯২০৪৯৪৬১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
