মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
শশীভূষণ পুলিশের অভিযানে চুরি যাওয়া ব্যাটারি-চার্জার উদ্ধার, মূল আসামি গ্রেফতার

ভোলার শশীভূষণে অটো চার্জিং ঘরের টিনের বেড়া ভেঙে ব্যাটারি ও চার্জার চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সব মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. নুরনবী দপ্তরী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে শশীভূষণ থানাধীন এওয়াজপুর ৬ নম্বর ওয়ার্ড এলাকায় একটি অটো চার্জিং ঘরের টিন ভেঙে একটি অটো ব্যাটারি ও দুটি ব্যাটারি চার্জার চুরি হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা।
এ ঘটনায় ১৯ আগস্ট শশীভূষণ থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা করা হয়। মামলা নম্বর-০৮, তারিখ ১৯ আগস্ট ২০২৬।
মামলা হওয়ার পর ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং শশীভূষণ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে চুরি যাওয়া সম্পূর্ণ মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. নুরনবী দপ্তরীকে গ্রেফতার করা হয়। তিনি এওয়াজপুর ৬ নম্বর ওয়ার্ড এলাকার মো. বাকের হোসেন দপ্তরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
