ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥
প্রথম শ্রেণীর ভোলা পৌরসভার ১২০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৮০ কিলোমিটার সড়কের অধিকাংশই এখন বেহাল দশায় পরিনত হয়েছে। এতে বাড়ছে ভোগান্তি আর ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে পিচ। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে থাকে পানি, ফলে চরম।ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝাই কঠিন হয়ে পড়েছে। এতে ঘটনা দুর্ঘটনা আর বাড়ছে ভোগান্তি। পৌরবাসী বার বার সংস্কারের জন্য দাবী জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি, তবে পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুতই সড়কের সংস্কার শুরু হবে।
জানা গেছে, ৩১ দশমিক ৪১ বর্গকিলোমিটারের ভোলা পৌরসভায় ১২০ কিলোমিটার সড়কের মধ্যে বর্তমানে ৮০ কিলোমিটার পাকা সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। সবচেয়ে বেশী নাজুক অবস্থা শহরের জেলা প্রশাসক কার্যালয়, ওয়েস্টার্ণ পাড়া, ডোম কলনি ও দরগাহ সড়ক, হোমিও কলেজ মোড়ের সড়ক এবং পৌর এলাকার আআওতায় তুলাতলী প্রবেশ সড়ক। এসব সড়ক দিয়ে চলতে পারে না কোন যানবাহন। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলোর স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হয়েছে। ভোলা পৌরসভার বাসিন্দা ইয়াকুব, রাহিম এবং জাকির বলেন, পৌর সড়কগুলোর অঅবস্থা খখুবই খারাপ। বড় বড় গর্ত তৈরী হয়ে পানি জমে আরও দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। অটোচালক মোসলে উদ্দিন ও নাগর বলেন, চলাচলের অনুপযোগী এসব সড়ড়কে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশী খারাপ, সামসুদ্দিন মার্কেট চত্বর থেকে মডেল থানা পর্যন্ত সড়ক।
এদিকে ভাঙাচোরা সড়কের কারণে বাড়ছে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়, পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। সেই সাথে বাড়ছে দুর্গঘটনা। দুভোগে কোমলমতী শিক্ষার্থীরাও। চলতি বর্ষা মৌসূমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়।
তবে পৌরসভার প্রশাসক মোঃ বেলাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে যেগুলো খুবই নাজ্রক সেহুলো দ্রুত মেরামত করা হবে। বাকিগুলো পর্যায়ক্রমে বরাদ্দ হলেই কাজ শুরু হবে। এদিকে, জনদুর্ভোগ থেকে পৌরবাসীকে বাঁচারে দ্রুতই সড়ক মেররামতের দাবী স্থানীয়দের।
