ভোলার আলীনগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম সাকিল ॥ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও সুগঠিত করার লক্ষে সারা দেশের ন্যায় ভোলায় বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা যুবদল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে ইউনিয়ন যুবদলের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-আমিন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি মোঃ হোসেন নাগর, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম মাসুম প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মোশাররেফ হোসেন বাহার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভূইয়া, মোঃ ইস্রাফিল, সহ-সম্পাদক রুবেল মিয়াজি, ইব্রাহিম দেওয়ান, মোঃ সালেম, আতিক মিয়াজি, জহিরুল ইসলাম মিলন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দমননীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপির হয়ে যুবদল ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বলেন যুবদল বিএনপির অন্যতম শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলকে ধানের শীষ প্রতিকে জয় যুক্ত করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার মনোনীত প্রার্থী হিসেবে ভোলায় জেলা বিএনপি’র অবিভাবক আলহাজ্ব গোলাম আলমগীরের হাত ধরে গণমানুষের অধিকার নিশ্চিত করতে যুবদল জেলার প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ঘড়ে ঘরে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তফা মিয়াজির প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন যুবদলের নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।