ওটিপি চুরি করে এমপিওভুক্তির আবেদন, থানায় জিডি

এম জি বাবর ॥ অসদুপায় অবলম্বনের মাধ্যমে মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে ওটিপি চুরি করে এক হলুদ সাংবাদিক মাদ্রাসা শিক্ষাবোর্ডে এমপিও ভুক্তির আবেদনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শরিয়তপুর জেলার ঘোসাইর হাট উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির আবেদন আইডি নং-০০০৭৯৯২০২৫ ১৩/৭/২০২৫ মধ্য রাতে বরিশাল জেলার এক হলুদ সাংবাদিক প্রতারক শাহজালাল হাওলাদার ০১৫৮০৬৬১৭৯৩ নাম্বার থেকে কল করে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে তার প্রেরিত ওটিপি কোড-৯৭২৯২৩ নিয়ে ভুয়া তথ্য দিয়ে মাদ্রাসার এমপিওভুক্তি আবেদন চুড়ান্ত করে ফেলে। বিষয়টি শিক্ষক জিয়াউল হক প্রধান শিক্ষককে অবহিত করলে পরে মহাপরিচালক বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোকে লিখিতভাবে জানান। এরপর প্রধান শিক্ষক আবদুল বাতেন-১৪/৭/২৫ ঢাকা চকবাজার থানা একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৭১৩, তাং১৪/৭/২৫।
অভিযোগে আরও জানা যায়, উক্ত হলুদ সাংবাদিক এলাকার সাধারণ মানুষকে চাকুরী দেয়ার নাম করে ফ্যাসিস্ট সরকারের সময় লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। মামলা ও আত্মসন্মানের ভয়ে কেউ মুখ খোলেনী। এদিকে প্রতারক শাহজালাল হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।