ফুলের মত মুখখানা

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

ফুলের মত মুখখানা তোমার
দেখতে বড় ভালো লাগে
কেন জানি বার বার চেয়ে থাকতে
মনে বড় সাধ জাগে।

এবার মৌসূমী ফলের চারাগুলিতে
যত ফুল ফুটেছিল
কেন জানি তোমার মুখ খানা আমার কাছে
আরও অনুপম হয়ে উঠেছিল।

তোমার বাড়ীর গোলাপের টবে
যত গোলাপ ফুটে আছে
তোমার মুখ খানা বসরার গোলাপ হয়ে
আমারে ডাকিছে কাছে।

তোমার বাড়ীর পথ দিয়ে
যখন যেখানে যাই
তোমার মুখ খানা চুরি করে
একবার দেখে নেই।

জানিনা তুমি কত সুন্দর ছিলে
তোমার পুষ্পিত যৌবনে
তোমার অঙ্গে অঙ্গে এখন নুপুর বাজে
বসন্তের মৃদু সমীরণে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।