ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ ॥ আটক-৩
হে আমার দেশ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
হে আমার দেশ তোমাকে ছেড়ে যেতে
আমি খুব কষ্ট পাচ্ছি
তবু তোমাকে ছেড়ে যেতে হবে
আমি চলে যাচ্ছি।
আমার সংসার আমায় ডাকছে
আমার ঘর আমায় ডাকছে
আমার ছোট্ট মেয়ে
আমার পথ চেয়ে থাকছে।
আমার আজন্ম লালিত পালিত
কুলগাছ থেকে একটিও কুল খাইনি
তুমি বিশ্বাস কর
আমার সময় হয়নি।
হে আমার দেশ তোমাকে ছেড়ে যেতে
আমি খুব কষ্ট পাচ্ছি
আমার ঘর আমায় ডাকছে
আমার ছোট্ট মেয়ে
আমার পথ চেয়ে থাকছে।
