বসন্তের রংয়ে

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

বসন্তের রংয়ে রাঙ্গিয়ে মন
রঙ্গিন হয়ে এসেছি
যত রাগ, অনুরাগ প্রেম ভালবাসা
তোমাদের দিতে এসেছি।

বসন্তের যত ফুল ছিল আজ
সঙ্গে করে এনেছি
যুই চামেলি, বেলী মাধবী
তোমাদের দিতে এসেছি।

চল চঞ্চল চপল পায়ে
বন করবীর ছন্দে ছন্দে
মন আজ আমার উদাস হয়ে
ঘোরে গন্ধরাজের গন্ধে।

হৃদয় আমার ব্যাকুল হয়
অধীর চিত্তে ঘোরে
বসন্তের কোকিল হয়ে
বনে বনে ওড়ে।

এত সুর এত প্রাণ
এত হাসি, এত গান
এত সুর এত ছন্দ
গাই আনন্দের গান।

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
আনন্দের বানে বানে
লহরীর তানে তানে বাঁচিয়া থাকিতে চাই
আমি বসন্তের সনে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।