মায়ার পৃথিবী

 : এম. আর আমিন :

প্রেম শব্দটি দু অক্ষরের। শব্দটি ছোট হলেও ইহা একটি মোহনীয়, আকর্ষণীয় ও রহস্যময় শব্দ। এক রকম শব্দ বাংলা ভাষায় বিরল। এর যে অনির্বচনীয় শক্তি আছে তা বোধ করি “মা” শব্দ ছাড়া অন্য কোন শব্দে নেই। প্রেম কেমন করে মানুষকে বুকের পাঁজরে টেনে আনে, আবার কেমন করে দূরে ঠেলে দেয় সে এক রহস্যের নিষ্ঠুর খেলা। ক্ষনিকের আড়াল প্রেমকে মাধুর্য করে, দীর্ঘকালের আড়াল প্রেমকে হত্যা করে। প্রেম পেয়ে মানুষ সুন্দরভাবে হাসে আবার বেশি প্রেম পেলে কাঁদেও। দুঃখ পেয়েও প্রেমে কাঁদে। এযে এক নিষ্ঠুর বিড়ম্বনা। পৃথিবীতে আমরা বহু রকমের প্রেম দেখতে পাই। রঙের দুনিয়ায় হরেক রকমের প্রেম আছে। ভাল লাগা, মোহ, প্রতিশ্রুতি, রোমান্টিক, অর্থহীন, ঘনিষ্ঠ, অনবদ্য প্রেমগুলো কালের বিবর্তনে প্রথম প্রেম, প্রথম দেখার প্রেম, বন্ধুত্ব থেকে প্রেম, বিবাহের পরে প্রেম, বিয়ের আগে প্রেম, পরকীয়া প্রেম, অপরিনত প্রেম, মোবাইলে প্রেম, ইন্টারনেট প্রেম, ত্রিভুজ প্রেম, বহুভূজ প্রেম, ঘানি টানা প্রেম, অব্যক্ত প্রেম, সুপ্ত প্রেম, চুক্তিবদ্ধ প্রেম, অসাম্প্রদায়িক প্রেম, ভাড়াটে প্রেম, আজো তোমায় ভালোবাসি প্রেম, শরীর সর্বস্ব প্রেম, দুধের মাছি প্রেম, স্বার্থপর প্রেম, জেদের বশে প্রেম, জোর করে প্রেম, গাঁয়ে পড়া প্রেম, নাছোর বান্দা প্রেম, পূনুরুজীব্বিত প্রেম, ব্লাকমেইল প্রেম, প্রবাসী প্রেম, চাঞ্চল্যকর প্রেম বা আলোচিত প্রেম, ধনী গরীবের প্রেম, অনিচ্ছাকৃত প্রেম, ঐতিহাসিক প্রেম, অসম প্রেম ইত্যকার প্রেমের আপাতত সন্ধান পাওয়া যায়। এ ছাড়াও আরো বহু রঙের প্রেম থাকতে পারে। এসব প্রেমের সংজ্ঞা একেক ধরনে॥ এগুলো কোনটার সাথে কোনটার মিল খুঁজে পাওয়া যাবে না।
পৃথিবীতে প্রেম বা ভালবাসা যাহাই বলি, সহজে কেউকে ভালবাসা যায়, তবে ভালোবাসার সঠিক মানুষ হওয়া কঠিন। বিয়ে করা সহজ কিন্তু ভালো স্বামী বা স্ত্রী হওয়া কঠিন। প্রেম ভালবাসা করতে গিয়ে অনেকে জীবন বিজর্সন দেয় আবার কেউ কেউ প্রেমের খেলাঘর ভেঙে দিয়ে নিজেকে দূরে সরিয়ে নেয়। অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে প্রেমকে স্বার্থক করে তোলে। আবার কেউ কেউ খুব সহজে সব ভুলে যায়। প্রেম করে বিয়ে আবার সংসার গড়ে কিন্তু সঠিক সংসারী হতে না পারায় অনেক প্রেমের সংসার ভেঙে যায়। গরীবের প্রেমে কৃত্রিমতা থাকে না। তবে অনেক সময় দরিদ্রতার কাছে প্রেম অসহায় হয়ে পড়ে। আজকাল প্রেমের নামে প্রতারনার এক যন্ত্রনাময় বর্বরতা দেখি। যার সংখ্যাই এখন বেশি। প্রতারিত হয়ে অনেক সুন্দর জীবন অসুন্দর হয়ে যায়। প্রতারনার ফাঁদ পাতা ভূবনে অনেকই এ প্রতারনার স্বীকার হয়। তারপর কারো কারো জীবন উল্টো পথে পথ চলা শুরু করে। আবার সব প্রেম বিয়ে পর্যন্ত পৌছেনা, আবার কোন কোন বিয়েতে প্রেম থাকেনা। প্রেমহীন দাম্পত্য জীবন আর একটি বিপদজনক অধ্যায়। প্রেম জীবনের অসম্পূর্ণ অধ্যায়। যার যার পৃষ্ঠা উল্টাতে উল্টাতেই জীবনের শেষ অধ্যায় এসে যায়। প্রেমে যেমন মিলন আছে আবার বিরহ আছে। যাকে মেলোডি প্রেম এবং ট্রাজিডিক প্রেম বলতে পারি। তবে ভদ্র বা ভালো ছেলেরা যদি কখনো প্রেমে পড়ে বা প্রেম করে তারা জীবনের প্রতিটি বাঁকে বাঁকে ঠকে। অর্থাৎ প্রেম করে বা প্রেমে পড়ে তারা নিজের কবরটা নিজেরাই সুন্দর করে খুড়ে নেয়। ধুকে ধুকে জীবনটা কেটে যায়। সহজ সরল জীবনে প্রতি পদে পদে প্রতরনার স্বীকার হতে হয়। যারা একবার প্রতারনার ফাঁদে পড়েছে, তাদের জীবন একেবারে নিঃশেষ হয়ে গেছে। পৃথিবীর মানুষগুলো কতটা স্বার্থপর আর বিশ্বাসঘাতক তা সহজ সরল মানুষগুলো বুঝতে পারে না। শেষ পর্যন্ত ভালোবাসা নিলাম করে দিতে হয়।
ভালোবাসা শব্দটার সাথে বিশ্বাস শব্দটা অঙ্গাআঙ্গিভাবে জড়িত। ভালবাসা আর বিশ্বাস যেখানে শুন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। জীবনে নিজেকে জানা বা বুঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দর। প্রেম বা বিয়ে করলে এমন জায়গায় করবে, সেখানে অনেক টাকা নেই, প্রাচুর্য্য নেই, কিন্তু সম্মান আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। মায়ার পৃথিবীতে মানুষের রূপ রঙ কত ভয়ংকর তা প্রেমিকজনেরাই জানে। তবুও মানুষ মায়ার বাঁধনে জড়িয়ে যায় বার বার।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।