লালমোহনে খাল খনন প্রকল্পের আওতায় খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও
দৌলতখানে বিরোধের জেরে সুপারি গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে সাব্বির মৃর্ধা নামে এক যুবকের বাগানের সুপারি গাছের চারা কাটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভোরে সুপারি বাগানে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী। সাব্বির দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত অজিউল্লাহ মিয়ার ছেলে।
ভুক্তভোগী সাব্বির মৃর্ধা জানান, একই এলাকার আব্দুল জলিল গং, ও তার ছেলে রুবেল, ভাতিজা কামালের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরেই তারা আমাদের বাগানের সুপারি গাছের চারা কাটতে পারে। তাই আজকের ঘটনা তারাই ঘটাতে পারে বলে ধারনা করছি।
এ বিষয় অভিযুক্তদের ফোনে কল করেও পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জম খাসকেল বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
