ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলায় প্রসপারিটি প্রকল্পের সদস্যদের মধ্যে ৩০টি ছাগল বিতরণ

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রসপারিটি প্রকল্পের ১৫ জন সদস্যের মধ্যে বিনামুল্যে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের লাভলিহুড কম্পোনেন্টের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ গুলো বিতরণ করে। শনিবার সকালে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভেলুমিয়া শাখা ইনচার্জ মন্জুর আলম, লাভলিহুড কম্পোনেন্টের টেকনিক্যাল অফিসার নেয়ামুল হক সাকিব, এমআইএস অফিসার সেনিয়া বেগম ও এটিও মোঃ সাব্বির হোসেন খান।
