ভোলা পৌরসভায় নতুন ভোটাররা পেলো স্মার্ট কার্ড

ভোলা পৌরসভার নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা ভবনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। স্মার্ট কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হওয়া ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। শুরুতে পৌরসভা এলাকায় এ কার্ড বিতরণ করা হলেও পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্যাম্প করে কার্ড বিতরণ করা হবে।
যারা বৃহস্পতিবার স্মার্ট কার্ড নিতে পারেন নি তারা পরবর্তীতে জেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। এছাড়া পুরাতন ভোটারদের মধ্যে যারা এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তাদেরও একই সঙ্গে নির্বাচন অফিস থেকে দেওয়া হবে। ২০১৮ সালে সদর উপজেলায় ২ লাখ ৯২ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হয়।
