সর্বশেষঃ

ভোলায় পৌর ৭ নং ওয়ার্ডে ধানের শীষের মেয়র প্রার্থীর গণসংযোগ

ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর ৭ নং ওয়ার্ডে ভোটারদের মাঝে গণসংযোগ করেছে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যান। রবিবার সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলাল উদ্দিন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ভোলা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব সাহা জুয়েল, জেলা যুবদল নেতা হানিফ পঙ্খী, ওমর ফারুক অলি, মোহাম্মদ আলী, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিলাম, মামুন, আলামিন, মঞ্জু, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।