কেউ নাই ফুফু ভাতিজি’র থাকেন রাজাপুরে স্কুলের নিচে (!)

নির্বাচন আসলেই পোষ্টারে লিখেন গরীবের বন্ধু, ন্যায় পরায়ণ কিন্তু এ কেমন গরীবের বন্ধু ? রাজাপুরের ৭নং ওয়ার্ডের ৭৭নং মেদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচে খোলা জায়গায় ছালা দিয়ে বেড়া বানিয়ে বসবাস করছেন রানু বিবি (৮৫) আয়েশা বিবি (৮০)। কেউ নাই ফুফু ভাতিজি’র স্থানীয়দের কোন রকম সহযোগীতায় চলে অসুস্থ্য এই দুই বৃদ্ধা। কনকনে শীতে রাস্তার পাশে থাকলেও একটি কম্বল জোটেনি এই অসহায় বৃদ্ধ দুইজনের কপালে।
সরজমিন রাজাপুর মেদুয়া স্কুলের নিচে গিয়ে বসবাসকারী আয়শা ও রানু বিবির সাথে কথা হয় এই প্রতিবেদক এর।
আয়েশা বেগম মানসিক ভারসাম্য হওয়ায় কথা বলেন, রানু বিবির সাথে, তিনিও কানে কম শুনেন।
শীতে থর থর করে কাঁপছে রানু বিবি আর কথা বলছেন এই প্রতিবেদক এর সাথে, রানু বলেন, বাড়ী নদী ভাঙ্গি গেছে, পরে হুকুর হাড়ে আছিলাম, হিহানে ডর লাগে, এহন থাই স্কুলের তলে! কিচ্ছু দিনো কেউ! রানুর অসুস্থ্য, ভাঙ্গা কন্ঠে এই ভাবেই বলছেন তার আকুতি গুলো। দাবী করেন দুইটি কম্বল, দুইটি কাপড় ও খাবার।
প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন,আমরা কোন রকম যা দেই, তা খেয়ে থাকেন, উনাদের আত্মীয়-স্বজন কেউ নাই শুনেছি, দীর্ঘদিন মেম্বারের পুকুরের পাড়ে ছিলেন, সেখানে ভয় লাগে তাই এখানে থাকেন।
স্থানীয়দের দাবী জনপ্রতিনিধি এবং সরকারী সংশিষ্ট দপ্তর যেন এগিয়ে আসে দুই বৃদ্ধার সহযোগীতায়।
