সর্বশেষঃ

ভেদুরিয়া ৩নং ওয়ার্ড মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে আব্বাস উদ্দিন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটারদের মুখে এবং আলোচনার শীর্ষে ভেদুরিয়া ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক ৩নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার পদ-প্রার্থী আব্বাস উদ্দিন। ইতোমধ্যে বিভিন্ন প্রংশামুলক কাজ করে জনগনের বিপদ-আপদে সাড়া দেওয়ায় ঐ ওয়ার্ডের জনগণের আপনজন হিসেবে খুব পরিচিত লাভ করেছেন। তাই আব্বাস উদ্দিন জনগণের মন জয় করে ভোটারদের দোয়া আর ভালোবাসা নিয়ে ভোটের মাঠে নেমে পরেছেন।
৩নং ওয়ার্ডের জনগণ বলেন, আব্বাস উদ্দিন খুব ভদ্র মার্জিত এবং দলের জন্য এক নিবেদিত প্রাণ। তাকে আমরা ভোটের মাধ্যমে জয় যুক্ত করতে পারলে আমাদের ওয়ার্ড থেকে মাদকাক্ত, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল অনৈতিক কর্মকান্ড দূর হবে। তারা আরো জানান, আজকের দিনে তরুণেরাই মাঠে দাবরিয়ে বেড়াইতে পারে। তাই এই যুগের তরুণদের, বৃদ্ধা, বৃদ্ধ মা-বোনেরা সবাই মাঠে কাজ করার মত তরুণদেরকে-ই খোজ করে।
মেম্বার প্রার্থী আব্বাস উদ্দিন এ প্রতিবেদককে জানান, ভেদুরিয়ায় ইউপি নির্বাচনে নিরপেক্ষ হলে বিপুল ভোটে ৩নং ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। িিতনি আরো বলেন, মেম্বার হতে পারলে ৩নং ওয়ার্ড থেকে মাদকাসক্ত, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া খোরসহ কোন অনৈতিক কর্মকান্ড করতে দিবো না।
কোন বয়স্ক, প্রতিবন্ধি, বিধবা, ভাতা প্রাপ্তকারিরা ভাতা থেকে কেউ বাদ পরবে না। এবং যারা বিজিডি-ভিজিএফ, রেশন কার্ড প্রাপ্য তারাও বাদ পরবেন না আশা করছি। ৩নং ওয়ার্ডকে শতভাগে বিদ্যুতে রুপান্তিত করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।