সর্বশেষঃ

আলেম ওলামাগণই হলেন উম্মতের আপনজন : হাফিজুর রহমান সিদ্দিক

উম্মতের জন্য আলেম ছাড়া কেউ আপন নাই, সবাই স্বার্থের জন্য কাজ করলেও আলেম ওলামায়ে কেরামগণ মানুষ কে জান্নাতে নেওয়ার জন্য হিংসা বিবেধ ছেড়ে সবাই কে আল্লাহ্ পথে ডাকেন, আল্লাহ্ রাসুল (সা) এর পথ অনুসরণ করে চলার জন্য দাওয়াত করেন। ভোলার সরকারী স্কুল মাঠে ৪ দিন ব্যাপি বিশাল তাফসির কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বয়ানে বলেন গুলশান বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা)।
এই সময় বয়ানে তিনি আরো বলেন,হাট হাজারী, চরমোনাই এবং কওমী মাদ্রাসা ও হক্কানী আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তারা আহলে বাতিল। আহলে বাতিলদের থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন, ঢাকা ওয়ারী নুর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ্ মিসবাহ্।
ভোলা গোরস্তান মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ভোলা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম,মাওলানা তাজউদ্দীন ফারুকী, মাওলানা মিজানুর রহমান,মাওলানা ওবায়েদুল হক, মাওলানা বশির আহমেদ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা ইউসুফ আদদানসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।