ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
ভোলায় দলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দলিত সম্প্রদায়ের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে নাগরিক উদ্যোগ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বুধবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ১০০টি দলিত পরিবারের মাঝে এ খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা নাগরিক কমিটির সভাপতি প্রবিণ সাংবাদিক মোঃ আবু তাহেরসহ অন্যান্যরা।
এমন সহযোগিতা পেয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন ভোলা জেলা কমিটি সাধারণ সম্পাদক স্বপন কুমার দে বলেন সমাজে প্রায় বিচ্ছিন্ন ও পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ভুক্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় নাগরিক উদ্যোগ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
