ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু !

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫ নং সমাজের ১ নং ওয়ার্ড ১০ নং সলিমপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার জঙ্গল সলিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর অন্ডকোষে লাথি মারার কারণে অসুস্থ হয়ে পড়লে ওইদিনই অসুস্থ অবস্থায় স্বামীকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নিজ ঘরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু ঘটে। এতে নিহতে স্ত্রী লায়লা বেগম (৪২) কে আটক করেছে পুলিশ। নিহত আবুল হাসেম (৫৫) সিরাজগঞ্জ জেলার চলঙ্গা থানার আগরপুর ইউনিয়নের মছের আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বণিক বলেন, স্ত্রীর লাথির আঘাতে (স্পর্শ কাতর স্থানে) গুরুতর আঘাতপ্রাপ্ত হয় স্বামী। ধারণা করছি এই কারনে লোকটি মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
