ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট ২০২০ইং) ধনবাড়ী উপজেলা হলরুমে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি জরিপ কর্মকর্তা মুসফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী।
এসময় ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম মিলন, রমজান আলী, জীবন মাহমুদ শক্তী, ধনবাড়ী পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মজিদ মিন্টু, বলিভদ্র ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদকর্মী সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন।
