করোনা প্রতিরোধে দৌলতখানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে দৌলতখানে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামীলীগের দলীয় কার্যালয়’র সামনে এ কর্মসূচি’র উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান ও উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার।
এসময় বিনামূল্যে পথচারী, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে কর্মসূচি’তে উপস্থিত ছিলেন, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান , উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
