ভোলায় মহিলা পরিষদের মানববন্ধন

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প হিসেবে পুরুষ কর্মকর্তা নির্ধারণের অসাংবিধানিক ও অংশগ্রহণযোগ্য সুপারিশ এর প্রতিতবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ জুন) সকাল ১১টায় শহরের সরকারী বালিক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখা। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
