ভোলায় বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের উৎসাহে বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও ভোলা সদর উপজেলা বিডিক্লিন এর উদ্যোগে ভোলা শহরের বিভিন্ন জায়গায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর শুক্রবার ভোলা জেলা শিক্ষা অফিস ও এর আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জালাল আকবরী শিবলী ও সাংগঠনিক সম্পাদক, বিডিক্লিনের সহ-সমন্বয়ক অমিতাভ রাজন। এছাড়াও উপস্থিত ছিলেন মুঃ জাবের আহমাদ মানিক, মুঃ ইখতিয়ার, মুঃ রাওহা, মুঃ সালাহ উদ্দিন, মুঃ মিরাজ, মুঃ সাকিব, মুঃ সাইফুল, শান্ত, মহিউদ্দিন, ফিরোজ, হাসিব, নয়ন, নোমান, আরিফ, হাবিব, সামিম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।