ভোলায় জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চেকপোস্ট কার্যক্রমের আওতায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভোলা গড়ে তুলতে জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাজ করছে জেলা পুলিশ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ