ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে লুডু খেলাকে কেন্দ্র করে আবদুল্লাহ ওরফে আসিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি আওয়ামী লীগ নেতা শাহজাহান মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার (২৮ নভেম্বর) তাকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে আসিফকে মারধর করে গুরুতর আহত করা হয়, পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ৫৭/২৬ নম্বর হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলার অন্য আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহাজারি করছেন নিহতের বোনসহ স্বজনরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ