লালমোহন প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবদুজ জাহের শুক্রবার (২৭-১১-২৬ ইং) রাত ২ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার আসরবাদ ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে মরহুমের জানাজা শেষে চরফ্যাশন জাহানপুর পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে। অধ্যক্ষ আব্দুজ জাহের স্যারের মৃত্যুতে গভীর শোক,সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত ও শোক জানিয়েছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় সংসদের স্পীকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, গভর্নিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারীবৃন্দ,ভোলা জেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। মৃত্যকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ