লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ২০২৭-২৮ সালের জন্য পঞ্চমবারের মতো উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। রুকনদের গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) লালমোহন উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হলেও ২৫ নভেম্বর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মাওলানা আব্দুল হক পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা আমীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এদিকে, ২০২৭-২৮ সালের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে উপজেলা আমীর পদে মাওলানা আব্দুল হকের পুনর্নির্বাচন এবং শুরা সদস্য হিসেবে লালমোহনের দুই প্রতিনিধির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জেলার সাংগঠনিক নেতৃত্বে লালমোহনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ