১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন ভোলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন তিনটি গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানজুড়ে পিএ (পাবলিক অ্যাড্রেস) কভারেজ প্রদান করে জেলা তথ্য অফিস, ভোলা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ