সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের কল্যাণ, শিক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ সংগঠক ও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।
মোঃ শাফায়াত হোসেন সিয়াম দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন, যুব নেতৃত্ব ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, অধিকার ও কল্যাণে বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। শিশুদের নিয়ে আনন্দমুখর আয়োজন, শিক্ষামূলক কার্যক্রম এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিচ্ছেন।
তাঁর কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুন্দর শৈশব, শিক্ষার সুযোগ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা তৈরি করা। পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতেও তিনি কাজ করছেন।
অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি প্রকাশ করে মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুরই সুন্দর শৈশব, শিক্ষা, নিরাপত্তা ও নিজের স্বপ্ন পূরণের সমান অধিকার রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে শিশুদের কল্যাণে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। আমি চাই, সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত হোক।'
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ