সড়ক দুর্ঘটনায় নিহত আনাছের (২৪) মরদেহ ভোলায় এসে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর আনাছের লাশ পেয়ে কান্নায় ভেঙে পরেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর রাতেই অ্যম্বুলেন্সে করে ভোলার বাড়িতে আনা হয়।
এরআগে, গেল ৯ নভেম্বর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান হারান ভোলার ছেলে আনাছ। এরপর সকল কার্যক্রম শেষে আজ তার লাশ ভোলায় আনা হয়।
নিহত আনাছ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল হক হাওলাদারের ছেলে।
এদিকে তার লাশটি বাড়ি পৌঁছানোর পর সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। কান্নায় ভেঙে পরেন তার বাবা-মা।
পরিবার থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোকাহত পরিবারের সদস্যরা আনাছের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ