আনিসুর রহমান:: দক্ষিণ আইচা প্রতিনিধি:: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা, নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ আইচা থানা বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ আইচা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়কে প্রবেশ করে। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান, ছোট্টু মেম্বার, শহিদুল ইসলাম খান, থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক সালাম খলিফা, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খান, আব্দুল মান্নান হাওলাদার, থানা ছাত্রদল নেতা সোহেল খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জানমালের ক্ষতি করা হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দেশের সব সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ সময় দক্ষিণ আইচা থানা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ