চলতি বছরের প্রথম দশ মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ৮৬টি ঘটনায় অন্তত ১১১ জন ব্যক্তি মামলা, গ্রেফতার ও শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এদিন সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা, হামলা-মামলা, গ্রেফতারের প্রবণতা এবং মানবাধিকার বিশ্লেষণ তুলে ধরা হয়।
তাদের বিশ্লেষণে, চলতি বছরের প্রথম দশ মাসে সারাদেশে ৮৬টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে আসে। এসব ঘটনায় ভূক্তভোগীর সংখ্যা ১১১ জন।
মতপ্রকাশের কারণে মামলা, গ্রেফতার, আটক, পিটুনিতে হত্যা কিংবা চাকরি থেকে বহিষ্কারের মতো ঘটনা অব্যাহত রয়েছে বলছে এইচআরএসএস।
বৈঠকে সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবার আশঙ্কার কথা জানায় সংগঠনটি।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করার কথা বলছে সংগঠনটি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ