রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৭০ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করে।
অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯ টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইলফোন ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ