ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর ) ভোলা সদর উপজেলার ১১ নং ভেদুরিয়া ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ডে মাঝিরহাট বাজারে নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
লিফলেট বিতরণকে কেন্দ্র করে মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করেন এবং মানুষের কাছে ভোট চায় না নেতাকর্মী ও সমর্থকেরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় বক্তব্য দিতে গিয়ে মোঃ হারুন অর রশীদ বলেন, এই ইউনিয়নেই তাঁর বেড়ে ওঠা। এলাকার প্রতিটি মানুষকে তিনি খুব কাছ থেকে চেনেন এবং আপনজন মনে করেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করছেন বলেও জানান তিনি। মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যেই চেয়ারম্যান হতে চান তিনি।
শুধু তাই নয় ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হারুন অর রশীদ বর্তমানে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোলা জেলা বিএনপি ও তাঁর দল তাঁকে মূল্যায়ন করবে এবং ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।
এসময় উপস্থিত থাকা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা সাধারণ মানুষের কাছে তাঁর জন্য ভোট ও সমর্থন কামনা করেন। তাঁকে নির্বাচিত করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ