ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কিম্বা মধ্যস্বত্বভোগীর প্রভাব বরদাস্ত করা হবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন, ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় ও দেশের মানুষ যাতে ভালো থাকে, সেজন্য সজাগ দৃষ্টি রাখছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়ায় সারাদেশের অভ্যন্তরীণ আমন সংগ্রহ কাযর্ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, 'এবছর মোট ৮ লাখ ৫০ হাজার মেট্টিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে ৩ লাখ মেট্টিক টন ধান।এবছর প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।'
তিনি আরও বলেন, 'সংগৃহীত চাল দেশের খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তাকর্মী সূচিসহ জরুরী খাদ্য শষ্য বিতরণে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।তাই মানসম্মত চাল সংগ্রহের ক্ষেত্রে কোন আপস করা যাবে না।'
ধান-চাল সংগ্রহ কাযর্ক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে ধান চালের গুণগতমাণ নিশ্চিত করা, কৃষকদের নায্যমূল্য পরিশোধ,মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধসহ স্থানীয় প্রশাসনকে ৬ টি নির্দেশনা দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, দেশে কোন খাদ্যের অভাব হতে দিবো না। এজন্যই পর্যাপ্ত পরিমাণ খাদ্যমজুদ রাখা হয়েছে।
উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদftরের মহাপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ