নির্বাচনকে সামনে রেখে সরগরম ভোলার ভেলুমিয়ার ৭ নম্বর ওয়ার্ড! উঠান বৈঠকে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন মেম্বার পদপ্রার্থী হানিফ মাতাব্বর। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার এবং সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তুলে ধরেছেন নিজের নির্বাচনী ভাবনা।
ভোলা সদর উপজেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নদীরপাড় নতুন বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়েছে মেম্বার পদপ্রার্থী হানিফ মাতাব্বরের নির্বাচনী উঠান বৈঠক।
শুক্রবার ১৩ নভেম্বর আসরের নামাজের পর আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে হানিফ মাতাব্বর বলেন, তিনি এ এলাকারই সন্তান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, অসহায় মানুষের সহযোগিতা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের সেবা করতে চান। কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই তাঁর প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন মো. মোসলেউদ্দিন মিঝি, আবু বক্কর বাকলাই, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, মো. মোতালেব মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী হানিফ মাতাব্বর।
এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ভোটাররা তাঁদের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ