ভোলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী আশরাফ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় আল আকসা সুইটসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আলী আশরাফকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর পরিহিত পাঞ্জাবির বাম পকেট থেকে সিলভার রঙের কাগজে মোড়ানো স্বচ্ছ পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আলী আশরাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৬, তারিখ ৯ নভেম্বর ২০২৬। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ