ভোলার মনপুরায় মাদ্রাসা থেকে মোঃ সিয়াম নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে যায় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সিয়াম উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ বশির উল্লাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। সে মনপুরা মারকাজুল উলুম ইসলামিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসার শিক্ষক শিহাব মাওলানা শিশুটির পরিবারকে জানিয়েছেন, গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে সিয়াম মাদ্রাসায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মনপুরা থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরিবারের পক্ষ থেকে শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে নিচের মুঠোফোন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭৪০৩৬৩০৭৫
০১৩৪৮২৬৩৮১৬
শিশুটির সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ