ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যলয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহ্ফুজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর , মাহফুজুর রহমান,মোসাদ্দেক হোসেন বাহার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তরা আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তারা।
এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আদিল হোসেন তপু
ভোলা
##
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ