পিরোজপুর সংবাদদাতা ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে পিরোজপুর জেলা যুবদল। পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। এ সময় পিরোজপুর পৌর যুবদল ও পিরোজপুর সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। র্যালিতে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন
নিয়ে অংশগ্রহণ করেন। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় জেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ