বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা সদর উপজেলার নবগঠিত ভেদুরিয়া ইউনিয়ন বিজেপি।
অনুষ্ঠানে স্থানীয় বিজেপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সবাই একযোগে প্রিয় নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরনবী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক হোসেন মিজি, জুয়েল, এবং জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোঃ হিরন, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়ক শাজাহান ফরাজি, সদস্য সচিব আলাউদ্দিন দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদ মেম্বার, কামাল হোসেন ও আব্দুর রাজ্জাক ফরাজি।
অন্যান্যদের মধ্যে অংশ নেন ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির ১ নং সদস্য আব্দুল মোতালেব নাঈম, জাহাঙ্গীর মাষ্টার, ভেদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক পদপ্রার্থী আবু সাঈদ, সদস্য সচিব পদপ্রার্থী সালাউদ্দিন ফরাজি, ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিব পাটোয়ারী, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ মিরাজসহ ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠান শেষে মোতাসিম বিল্লাহর আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয় এবং দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ