স্টাফ রিপোর্টার ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে আলীনগর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন জামাদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি খন্দকার, আলীনগর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন মিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি মোজাম্মেল হক মহিলা কলেজের শিক্ষক মনিরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের প্রভাষক মো. সেলিম, নলগোড় শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এবং ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. শরীফ হোসাইন, সুরের ধারার পরিচালক উত্তম কুমার ঘোষ, বাংলাবাজার কলেজের প্রভাষক রেহানা ফেরদৌস, শিল্পী রুপা মনি দে, আশীষ ঘোষ, পলাশ যাত্রী, শাহাবুদ্দিন অভীসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিটিল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসবের এ আয়োজন শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ