ভোলার একটি কাঁচা বাজারে জাল নোটসহ শাহানাজ নামের এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালে কাঁচা বাজারে সওদা করার সময় জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টা করলে তাকে সনাক্ত করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
পরবর্তীতে ব্যবসায়ীরা ভোলা সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত শাহানাজ জানান, তিনি এই টাকা তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তাদের বাড়ি স্থানীয় কন্ট্রাকটর বাড়ির সংলগ্ন মাঝি বাড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সাথে কোনো সংগঠিত জাল টাকা তৈরি বা সরবরাহের চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ