ভোলার সদর উপজেলায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাছারী রোডের মিঝি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পাভেল (২৫) ও নুর জাহান (৫২)।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় পাভেলের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন এক গ্রাম এবং বাজারমূল্য প্রায় চার হাজার টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল মাদক কেনাবেচার সঙ্গে নুর জাহানের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
মাদক নির্মূলে জেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ