নৌ ঞআরিফুল ইসলাম রিয়াজ:: ভোলার চরফ্যাশনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে অপ্রাতিষ্ঠানিক মৌলিক পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের প্রথম ব্যাচের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহে আলম।
এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা পোশাক তৈরির মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ