ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পুলমা রানী দে নামে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলমা রানী দে (৬০) বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পাওয়ার প্ল্যান্ট সড়কে অবস্থিত অনির বাবাজির মন্দিরে কবিগান শুনে ওই হিন্দু দম্পতি হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতপরিচয়ে দুই যুবক মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন। একপর্যায়ে কুতুবা জামে মসজিদসংলগ্ন পাওয়ার প্ল্যান্ট সড়কের নির্জন এলাকায় তাদের গতিরোধ করেন ওই যুবকেরা।
সরকারি সুবিধা ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নেও ফ্যামিলি কার্ডের জন্য ছবি তোলার কথা বলে এক নারীর সোনার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার দৌলতখান উপজেলা ও ভোলা সদরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একই কৌশলে একের পর এক এমন ঘটনায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, ফ্যামিলি কার্ডসহ সরকারি সুবিধা দেওয়ার কথা বলে অপরিচিত কেউ যোগাযোগ করলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছি। এ সময় ফ্যামিলি কার্ড দেওয়া নিয়ে বিভিন্ন কথা বলতে থাকেন তারা। কথা বলার একপর্যায়ে পুলমা রানী দের গলায় থাকা সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেন। পরে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ দম্পতির।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ